Monday 2 March, 2026

For Advertisement

মেক্সিকোতে সশস্ত্র হামলায় ১৩ পুলিশ নিহত

24 October, 2023 10:46:48

প্রতিবেদনে বলা হয়, মূলত টহল দেওয়ার সময় অস্ত্রধারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং পরে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন।

নাম প্রকাশ না করে এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত ওই হামলার আগে সেখানে কথিত আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল। নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন।

এদিকে সোমবার রাতে এক বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে কতজন পুলিশ নিহত হয়েছেন তা ওই বিবৃতিতে বলা হয়নি।

গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। এই অঞ্চলটি আফিম এবং হেরোইন উৎপাদনেরও একটি হটস্পট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

For Advertisement

  • © সকল স্বত্ব পূর্বাকাশ ডটকম ২০২৩
  • অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: info@purbakash.com | মোবাইল: ০১৯১১ ০২৫৪৯৩
  • সম্পাদক ও প্রকাশক:-  খন্দকার মশিউর রহমান (সজীব), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট