Monday 2 March, 2026

For Advertisement

পাকিস্তান আফগানিস্তান ম্যাচ আজ

23 October, 2023 12:41:53

জোড়া জয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান টানা দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরে বেকায়দায়। সুযোগটা নিতে চায় প্রথম চার ম্যাচের তিনটিতে হেরে যাওয়া আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে তাদের একমাত্র জয়ের ম্যাচে আট উইকেট নিয়েছিলেন তিন স্পিনার রশিদ খান, মুজিব উর রেহমান ও মোহাম্মদ নবী। স্পিন-স্বর্গ হিসাবে পরিচিত চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ স্পিন দিয়েই পাকিস্তানকে ঘায়েল করার স্বপ্ন দেখছে আফগানরা। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান-আফগানিস্তান দ্বৈরথ মাঠ ও মাঠের বাইরে বাড়তি উত্তাপ ছড়ায়। ২০১৯ বিশ্বকাপে লিডসে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান তিন উইকেটে জেতার পর স্টেডিয়ামের বাইরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন দুদলের সমর্থকরা। আফগানিস্তানের ইংলিশ কোচ জোনাথন ট্রটের প্রত্যাশা, এবার রোমাঞ্চকর লড়াইয়ের ঝাঁজ মাঠের সীমানা ছাড়াবে না।

ওয়ানডেতে দুদলের আগের সাত ম্যাচেই জিতেছে পাকিস্তান। কিন্তু এবার চেন্নাইয়ে খেলা হওয়ায় আফগান স্পিনারদের নিয়ে রীতিমতো আতঙ্কিত পাকিস্তানের সাবেকরা। সেই ভয় কাটাতে এই মাঠে পূর্বসূরিদের গর্বের কীর্তির কথা কাল মনে করিয়ে দিলেন পাকিস্তান ওপেনার ইমাম-উল হক। চেন্নাইয়ে খেলা আগের দুই ওয়ানডেতেই জিতেছে পাকিস্তান। এখানেই ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ১৯৪ রানের সেই মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন সাঈদ আনোয়ার। সেখান থেকেই প্রেরণা খুঁজছেন ইমাম, ‘চেন্নাইয়ে আমাদের দুর্দান্ত রেকর্ডই হতে পারে প্রেরণ। সাঈদ আনোয়ারের সেই রেকর্ডের কোনো স্মৃতি আমার নেই। তারপরও এটি আমাদের সবার প্রেরণা।’

For Advertisement

  • © সকল স্বত্ব পূর্বাকাশ ডটকম ২০২৩
  • অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: info@purbakash.com | মোবাইল: ০১৯১১ ০২৫৪৯৩
  • সম্পাদক ও প্রকাশক:-  খন্দকার মশিউর রহমান (সজীব), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট